← HONEDGERবাংলা · English

রিফান্ড ও বাতিল নীতি

কার্যকর: ২৫ অক্টোবর ২০২৬ · সংস্করণ ২.০ · English version below

সংক্ষেপে: স্বয়ংক্রিয় নবায়ন নেই, তাই বাতিল মানে শুধু পরের মেয়াদে আর টাকা না দেওয়া। মন বদলালে টাকা ফেরত নেই — তাই কেনার আগে ফ্রি স্তরে চেখে দেখুন। তবে টাকা কেটেছে কিন্তু প্যাকেজ চালু হয়নি, দুবার কেটেছে, বা আমাদের দিকের কারিগরি গোলমালে সেবা পাননি — এসব ক্ষেত্রে পুরো টাকা ফেরত, আইনের নির্ধারিত সময়ের মধ্যে — অনুরোধ থেকে সর্বোচ্চ ১০ দিন — যে মাধ্যমে টাকা দিয়েছিলেন সেখানেই। কোনো চার্জ কাটা হয় না।

১. কখন পুরো টাকা ফেরত পাবেন

পরিস্থিতিযা পাবেন
একই পেমেন্ট দুবার কাটা, ভুল অঙ্ক কাটা, অথবা টাকা কেটেছে কিন্তু পেমেন্ট ব্যর্থ দেখাচ্ছেঅতিরিক্ত বা ভুল অংশের পুরো টাকা
যাচাই-যোগ্য পেমেন্টের পর ৪৮ ঘণ্টার মধ্যে প্যাকেজ চালু হয়নিপুরো টাকা। চাইলে টাকার বদলে প্যাকেজ চালু করে দেরির দিনগুলো বাড়তি নিতে পারেন
আমাদের কারণে টানা ৭২ ঘণ্টার বেশি মূল সেবা বন্ধ ছিলআপনার পছন্দে: বন্ধ থাকা দিনের দ্বিগুণ বাড়তি মেয়াদ, অথবা অব্যবহৃত দিনের আনুপাতিক টাকা
চলতি পেইড মেয়াদে কোনো পেইড ফিচার আমরা স্থায়ীভাবে বন্ধ করেছিঅব্যবহৃত দিনের আনুপাতিক টাকা, অথবা সমমূল্যের বিকল্প

২. Studio ক্রেডিট (আমন্ত্রিতদের জন্য)

৩. কখন রিফান্ড প্রযোজ্য নয়

এর কোনোটাই বাংলাদেশের প্রচলিত আইনে, যেমন ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা, ২০২১-এ আপনার প্রাপ্য অধিকার খর্ব করে না।

৪. বাতিল (Cancellation)

৫. কীভাবে রিফান্ড চাইবেন

  1. support@honedger.com-এ ইমেইল করুন, অথবা @honedger_bot-এ "রিফান্ড" লিখুন, অথবা ০১৭১৭-৬৭৭৪০৩-এ ফোন করুন।
  2. যা দেবেন: অ্যাকাউন্টের ইমেইল বা ফোন, পেমেন্টের তারিখ, অঙ্ক, ইনভয়েস বা লেনদেন নম্বর (TrxID), আর এক লাইনের কারণ।
  3. যাচাই শেষে টাকা পাঠানো হবে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা, ২০২১-এর সময়সীমার মধ্যে: অনুরোধ থেকে সর্বোচ্চ ১০ দিন। সম্ভব হলে আরও আগে।
  4. bKash বা অন্য মোবাইল-ওয়ালেটে ফেরত সাধারণত পাঠানোর দিনই পৌঁছায়। কার্ডে ফেরত গেলে ব্যাংক বা গেটওয়ের নিজস্ব প্রক্রিয়ায় বিবরণীতে দেখাতে আরও কয়েক কর্মদিবস লাগতে পারে, যা আমাদের হাতে নেই।

৬. টাকা কোথায় ও কীভাবে ফেরত যায়

৭. প্রতিষ্ঠান ও টিউটর প্যাকেজ

প্রতিষ্ঠানের সঙ্গে লিখিত চুক্তি থাকলে সেই চুক্তির রিফান্ড-শর্ত প্রযোজ্য। চুক্তিতে কিছু বলা না থাকলে এই নীতি প্রযোজ্য, আর বহু-মাসের অগ্রিম পেমেন্টে পুরো অব্যবহৃত মাসগুলোর টাকা আনুপাতিক হারে ফেরত দেওয়া হয়।

৮. প্রতারণা ও চার্জব্যাক

রিফান্ড না চেয়ে সরাসরি ব্যাংক বা গেটওয়েতে বিরোধ (chargeback) তুললে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্যাকেজ স্থগিত থাকতে পারে। প্রতারণামূলক পেমেন্ট বা চুরি-হওয়া অ্যাকাউন্টের পেমেন্ট আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষকে জানানো হতে পারে।

৯. অভিযোগ

সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর (DNCRP)-এ ঘটনার ৩০ দিনের মধ্যে লিখিত অভিযোগ করতে পারেন, অথবা সরকারের কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি (CCMS) ব্যবহার করতে পারেন। বিস্তারিত দেখুন শর্তাবলি, ধারা ১৫।

সেবাদাতা: HONEDGER (একক মালিকানাধীন প্রতিষ্ঠান), স্বত্বাধিকারী মো. আহসান হাবিব · ট্রেড লাইসেন্স নম্বর ১০ · মরারপাড়া, বাগদুয়ার, পীরগঞ্জ, রংপুর ৫৪৭০ · support@honedger.com · ০১৭১৭-৬৭৭৪০৩
বাংলা ও ইংরেজি সংস্করণে অমিল হলে বাংলা সংস্করণ প্রাধান্য পাবে।

Refund & Cancellation Policy

Effective: 25 October 2026 · Version 2.0 · বাংলা

In short: there is no automatic renewal, so cancelling simply means not paying for the next period. No refunds for change of mind — please try the free tier before buying. If money was deducted but the package did not activate, you were charged twice, or a technical fault on our side kept you from the service, you get a full refund within the legal time limit — no later than 10 days from your request — to the original payment method, with no deductions.

1. Full refunds

SituationWhat you get
Duplicate charge, wrong amount charged, or money deducted but payment shown as failedThe full extra or incorrect amount
Package not activated within 48 hours of a verifiable paymentThe full amount, or, if you prefer, activation plus the delayed days added
Core service unavailable for more than 72 consecutive hours due to usYour choice: twice the lost days added to your period, or a pro-rata refund of unused days
We permanently withdraw a paid feature during your paid periodA pro-rata refund of unused days, or an equivalent alternative

2. Studio credits (invite-only)

3. When refunds do not apply

None of this limits your statutory rights under the laws of Bangladesh, including the Consumer Rights Protection Act 2009 and the Digital Commerce Operation Guidelines 2021.

4. Cancellation

HONEDGER has no automatic renewal. If you do not pay again at the end of the period, your account moves to the free tier on its own; there is nothing to cancel and no cancellation fee. Your files remain after cancellation. To erase all data, see Account & Data Deletion.

5. How to request a refund

  1. Email support@honedger.com, write "refund" to @honedger_bot, or call +880 1717-677403.
  2. Include your account email or phone, payment date, amount, invoice or transaction ID (TrxID) and a one-line reason.
  3. After verification we send the refund within the time limit of the Digital Commerce Operation Guidelines 2021: no later than 10 days from your request, and sooner where possible.
  4. Refunds to bKash or other mobile wallets usually arrive the same day. Card refunds can take a few more working days to appear on your statement because of the bank's or gateway's own process, which is outside our control.

6. Where and how the money is returned

7. Institution and tutor packages

A written agreement with an institution governs its refunds. Where the agreement is silent, this policy applies, and multi-month prepayments are refunded pro rata for whole unused months.

8. Fraud and chargebacks

If you raise a chargeback with a bank or gateway without first asking us, the package may be suspended until the investigation ends. Fraudulent payments, or payments from compromised accounts, may be reported to the relevant authorities as the law requires.

9. Complaints

If you are not satisfied with our decision, you may file a written complaint with the Directorate of National Consumer Rights Protection (DNCRP) within 30 days of the cause of action, or use the government's Central Complaint Management System (CCMS). See section 15 of the Terms.

Provider: HONEDGER, sole proprietorship of Md Ahsan Habib · Trade licence no. 10 · Morarpara, Bagduar, Pirganj, Rangpur 5470, Bangladesh · support@honedger.com · +880 1717-677403. If the Bengali and English versions differ, the Bengali version prevails.

© HONEDGER · honedger.com · শর্তাবলি · Terms · গোপনীয়তা · Privacy · ডেটা মোছা · Delete data