← HONEDGERবাংলা · English
অ্যাকাউন্ট ও ডেটা মোছা
আপনি যেকোনো সময় আপনার HONEDGER অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন। কারণ জানাতে হবে না, কোনো টাকাও লাগে না। কীভাবে অনুরোধ করবেন, কী মুছে যায়, কী আইনের কারণে রাখতে হয়, আর কতদিনে হয়, নিচে দেওয়া হলো।
কীভাবে অনুরোধ করবেন
- ইমেইলে: অ্যাকাউন্টের নিবন্ধিত ইমেইল থেকে support@honedger.com-এ লিখুন, বিষয়ে
Delete my account। ইমেইল না থাকলে নাম, মোবাইল নম্বর বা Telegram ইউজারনেম দিন, যাতে অ্যাকাউন্ট খুঁজে পাই।
- Telegram বটে: @honedger_bot-এ লিখুন যে আপনি অ্যাকাউন্ট ও তথ্য মুছতে চান।
- ফোনে: ০১৭১৭-৬৭৭৪০৩।
অ্যাপের "আমি" ট্যাব থেকে সরাসরি অনুরোধ করার বোতাম শিগগির যুক্ত হচ্ছে। চালু হলে এই পাতায় জানানো হবে।
অনুরোধটি সত্যিই অ্যাকাউন্টের মালিকের কিনা নিশ্চিত হতে আমরা একটি প্রশ্ন করতে পারি। অভিভাবক তাঁর ১৮ বছরের কম বয়সী সন্তানের অ্যাকাউন্ট মুছতে বলতে পারেন। প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট মুছতে বলতে পারেন প্রতিষ্ঠানের প্রধান বা যিনি অ্যাকাউন্ট খুলেছিলেন।
কতদিনে, কীভাবে হয়
- অনুরোধ পেলে আমরা তারিখসহ নথিভুক্ত করি এবং প্রাপ্তি জানাই।
- অনুরোধের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে মোছা শেষ হয়। এর মধ্যে মত বদলালে জানিয়ে অনুরোধ বাতিল করতে পারেন।
- মোছা শেষ হলে ইমেইল বা বটে নিশ্চিত করা হয়।
পুরো অ্যাকাউন্ট না মুছে শুধু কিছু তথ্য মুছতে চাইলেও (যেমন চ্যাটের ইতিহাস বা একটা ফাইল) একই পথে বলুন।
যা মুছে যায়
- প্রোফাইল: নাম, ইমেইল, মোবাইল, পাসওয়ার্ডের hash, শ্রেণি ও অন্যান্য প্রোফাইল-তথ্য
- সব লগইন সেশন
- চ্যাটের ইতিহাস, আর আপনার সম্পর্কে রাখা প্রেক্ষাপটের নোট ও সারসংক্ষেপ
- শেখার তথ্য: কুইজের উত্তর ও নম্বর, অগ্রগতি, ধারাবাহিকতা, ভুল-খাতা
- আপনার জন্য তৈরি ও আমাদের কাছে রাখা ফাইল, আর সেগুলোর অনুরোধ
- অভিভাবক-সংযোগ, প্রতিষ্ঠান বা টিউটরের সঙ্গে সদস্যপদ, নোটিফিকেশন-সাবস্ক্রিপশন
- আমন্ত্রিত টুলের তথ্য: Studio-র অনুরোধ, আপলোড ও ফল; ব্যবসার হিসাব-খাতা; সংবাদ ডেস্কের ফল
- যোগাযোগ-ফর্মের বার্তা
ব্যবসার হিসাব-খাতা মুছে গেলে আর ফেরত আনা যায় না। দরকার হলে আগে খাতা থেকে CSV নামিয়ে রাখুন। Studio-র অব্যবহৃত ক্রেডিটও মুছে যায়, তাই রিফান্ডের যোগ্য হলে মোছার আগে রিফান্ড চেয়ে নিন।
যা রাখতে হয়, আর কেন
- পেমেন্ট ও লেনদেনের রেকর্ড (ইনভয়েস, প্যাকেজ, অঙ্ক, তারিখ, লেনদেন নম্বর, রিফান্ড): লেনদেনের তারিখ থেকে অন্তত ৬ বছর, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ও হিসাব-কর আইনের প্রয়োজনে। রেফারেল-পার্টনারের কমিশন ও টাকা পাঠানোর রেকর্ডও এর মধ্যে পড়ে। এগুলো দিয়ে আপনার প্রোফাইল বানানো হয় না।
- মোছার অনুরোধের রেকর্ড: কবে চাওয়া হয়েছে আর কবে শেষ হয়েছে, প্রমাণ হিসেবে।
- ব্যাকআপ: ব্যাকআপে থাকা কপি স্বাভাবিক ব্যাকআপ-চক্রে মুছে যায়, আর ততদিন ব্যবহার করা হয় না।
- আইনি প্রয়োজন: কোনো তদন্ত বা আইনি দাবির জন্য আইন অনুযায়ী রাখতে বাধ্য হলে, শুধু ততটুকু।
যা আমাদের হাতের বাইরে
- Telegram-এ বটের সঙ্গে আপনার কথোপকথন Telegram-এর কাছে থাকে। Telegram-এ চ্যাটটি মুছে আপনি তা সরাতে পারেন।
- আপনার ফোন বা ব্রাউজারে রাখা তথ্য লগআউট করলে বা অ্যাপ বা ব্রাউজারের ডেটা মুছলে মুছে যায়।
- যা আপনি নিজে অন্যকে পাঠিয়েছেন বা প্রকাশ করেছেন (যেমন শেয়ার করা ফাইল বা প্রশ্নপত্র), তা তাদের কাছে থেকে যায়।
- উত্তর তৈরির জন্য AI সেবাদাতার কাছে আগে পাঠানো তথ্য তাদের নিজস্ব নীতিতে সীমিত সময় থাকতে পারে (তালিকা: গোপনীয়তা নীতি, ধারা ৬)।
মোছার পরে
- চালু প্যাকেজ বন্ধ হয়ে যায়। অব্যবহৃত সময়ের টাকা ফেরত হয় শুধু রিফান্ড নীতি-তে যোগ্য হলে, অথবা আইনে প্রাপ্য হলে।
- সহকারী আপনার সম্পর্কে আর কিছু মনে রাখে না।
- চাইলে নতুন ব্যবহারকারী হিসেবে আবার শুরু করতে পারেন।
যোগাযোগ: support@honedger.com · ০১৭১৭-৬৭৭৪০৩ · গোপনীয়তা নীতি
Account & Data Deletion
You can ask us to delete your HONEDGER account and its data at any time, with no reason needed and no charge. This page explains how to ask, what is deleted, what the law requires us to keep, and how long it takes.
How to request deletion
- By email: from your registered email, write to support@honedger.com with the subject
Delete my account. If you have no email on the account, include your name, mobile number or Telegram username so we can find it.
- In the Telegram bot: message @honedger_bot that you want your account and data deleted.
- By phone: +880 1717-677403.
A button to request deletion directly from the app's "Me" tab is being added; this page will say when it is live.
We may ask one question to confirm the request comes from the account owner. A guardian may request deletion of their child's account (under 18). An institution's account may be deleted at the request of its head or the person who opened it.
Timeline and process
- We record your request with its date and acknowledge it.
- Deletion is completed within 30 days of the request. You can cancel the request before then if you change your mind.
- We confirm by email or bot when deletion is done.
To delete only some data (for example chat history or one file) without closing the account, ask the same way.
What is deleted
- Profile: name, email, mobile, password hash, class and other profile data
- All login sessions
- Chat history, and context notes and summaries about you
- Learning data: quiz answers and scores, progress, streaks, mistake book
- Files generated for you and stored by us, and the requests behind them
- Guardian links, institution or tutor memberships, notification subscriptions
- Invite-only tool data: Studio requests, uploads and results; the business ledger; news desk results
- Contact form messages
A deleted business ledger cannot be recovered, so download its CSV first if you need it. Unused Studio credits are also deleted, so if you are eligible, request a refund before deletion.
What we keep, and why
- Payment and transaction records (invoice, package, amount, date, transaction ID, refunds): at least 6 years from the transaction date, as required by the Digital Commerce Operation Guidelines and accounting and tax law. This includes referral partners' commission and payout records. They are not used to profile you.
- The deletion request record: when it was requested and completed, as proof.
- Backups: copies in backups expire in the normal backup cycle and are not used in the meantime.
- Legal holds: only what the law requires us to keep for an investigation or legal claim.
What is outside our control
- Your conversation with a bot stays with Telegram; delete the chat in Telegram to remove it.
- Data stored on your phone or browser is removed when you log out or clear app or browser data.
- Anything you sent to or published for others (such as shared files or exam papers) stays with them.
- Data previously sent to AI providers to generate answers may be kept by them for a limited time under their own policies (list: Privacy Policy, section 6).
After deletion
- Any active package stops. Unused time is refunded only if eligible under the Refund Policy or required by law.
- The assistant no longer remembers anything about you.
- You may start again as a new user at any time.
Contact: support@honedger.com · +880 1717-677403 · Privacy Policy
© HONEDGER · honedger.com · গোপনীয়তা · Privacy · শর্তাবলি · Terms · রিফান্ড নীতি · Refund