সংক্ষেপে
১. আমরা কারা৩. কী তথ্য নিই৫. AI৬. কাদের সঙ্গে৭. শিশু৯. কতদিন১১. কুকি১২. অধিকার১৫. যোগাযোগ
HONEDGER একটি একক মালিকানাধীন প্রতিষ্ঠান। স্বত্বাধিকারী মো. আহসান হাবিব। ট্রেড লাইসেন্স ৪ নং কুমেদপুর ইউনিয়ন পরিষদ, পীরগঞ্জ, রংপুর থেকে ইস্যু করা, নম্বর ১০। ঠিকানা: মরারপাড়া, বাগদুয়ার, পীরগঞ্জ, রংপুর ৫৪৭০, বাংলাদেশ।
এই নীতিতে "আমরা" মানে HONEDGER। আপনার ব্যক্তিগত তথ্যের দায়িত্বপ্রাপ্ত (data controller/fiduciary) আমরাই। তথ্য-সুরক্ষা ও অভিযোগের দায়িত্বে আছেন স্বত্বাধিকারী নিজে। যোগাযোগ: support@honedger.com · ০১৭১৭-৬৭৭৪০৩।
ওয়েবসাইট honedger.com ও ওয়েব-অ্যাপ (honedger.com/app), Google Play-র HONEDGER Android অ্যাপ (একই ওয়েব-অ্যাপ), এবং আমাদের Telegram বট (@honedger_bot, @honedger_studio_bot)। অন্য কোনো সাইট বা অ্যাপের লিংকে গেলে সেখানে তাদের নিজস্ব নীতি প্রযোজ্য।
| ধরন | কী কী | কখন |
|---|---|---|
| অ্যাকাউন্ট | নাম, ইমেইল, মোবাইল নম্বর, পাসওয়ার্ড (শুধু bcrypt-hash করা রূপ, আসল পাসওয়ার্ড কখনো রাখা হয় না), আপনি কী হিসেবে যুক্ত (শিক্ষার্থী, শিক্ষক, প্রতিষ্ঠান, অভিভাবক), দেশ, ভাষা, শর্তাবলিতে সম্মতির তথ্য, লগইন সেশন | নিবন্ধন ও লগইনে |
| শিক্ষার্থীর প্রোফাইল | শ্রেণি, বিভাগ, পড়ার লক্ষ্য (একাডেমিক/ভর্তি/চাকরি), জন্মতারিখ (বয়স যাচাইয়ের জন্য), আর আপনি নিজে দিলে বোর্ড, মাধ্যম, পরীক্ষার তারিখ, দুর্বল বিষয় | নিবন্ধন ও প্রোফাইল পূরণে |
| অভিভাবক | অভিভাবকের নাম ও যোগাযোগ (মোবাইল, ইমেইল বা Telegram), সম্মতি ও অনুমোদনের তারিখ, সন্তানদের নাম ও শ্রেণি, অভিভাবক-অংশের ৪ অঙ্কের PIN (লবণসহ hash করে রাখা) | অভিভাবক নিবন্ধন বা সন্তানের অনুরোধ অনুমোদনের সময় |
| শিক্ষক ও প্রতিষ্ঠান | পদবি, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ধরন, EIIN, প্রতিষ্ঠান বা টিউটরের কোড, সদস্য-তালিকা | নিবন্ধন ও প্রতিষ্ঠান খোলার সময় |
| Telegram | Telegram আইডি, প্রদর্শিত নাম ও ইউজারনেম | বট ব্যবহার করলে |
| আপনি যা পাঠান | প্রশ্ন ও বার্তা, ছবি (যেমন হাতে-লেখা অঙ্কের ছবি), ভয়েস বার্তা (লেখায় রূপান্তর করতে), ফাইল, আর আমন্ত্রিত টুলে আপলোড করা ছবি, কণ্ঠ বা ভিডিও | যখন পাঠান |
| শেখার তথ্য | কুইজের উত্তর ও নম্বর, অগ্রগতি, ধারাবাহিকতা, ভুল-খাতা, কোন অধ্যায় পড়েছেন, আর আপনার প্রেক্ষাপটের সংক্ষিপ্ত নোট (যাতে বারবার একই কথা বলতে না হয়) | ব্যবহারের সময় |
| আপনার জন্য তৈরি ফাইল | নোট, প্রশ্নপত্র, পাঠ-পরিকল্পনা, স্লাইড, ভিডিও ইত্যাদি এবং সেগুলোর অনুরোধ | টুল ব্যবহার করলে |
| পেমেন্ট | ইনভয়েস নম্বর, প্যাকেজ, অঙ্ক, তারিখ, গেটওয়ে, লেনদেন নম্বর (TrxID) ও অবস্থা। অনলাইন পেমেন্টে গেটওয়ের পাতা খুলতে আপনার নাম, ইমেইল ও মোবাইল গেটওয়েতে পাঠানো হয়। কার্ড নম্বর, PIN, OTP বা ব্যাংকের পাসওয়ার্ড আমাদের কাছে আসেই না। | কেনার সময় |
| রেফারেল (চালু হলে) | কোন কোড বা লিংকে এসেছেন, কমিশনের হিসাব। পার্টনার হলে কমিশন পাঠানোর মাধ্যম ও হিসাব নম্বর (অ্যাপে শুধু শেষ ৪ অঙ্ক দেখায়) | রেফারেল ব্যবহার করলে |
| ব্যবসার হিসাব-খাতা (আমন্ত্রণে) | দোকানের নাম, পণ্য, স্টক, বিক্রি, কেনা, খরচ, বাকি, আর আপনি নিজে লিখলে ক্রেতা বা সরবরাহকারীর নাম, ফোন ও ঠিকানা | খাতা ব্যবহার করলে |
| সংবাদ ডেস্ক (আমন্ত্রণে) | আপনার পাঠানো লেখা বা অডিও ডাটাবেসে রাখা হয় না। শুধু তার একটা hash (ছাপ), দৈর্ঘ্য আর তৈরি হওয়া ফল রাখা হয় | ডেস্ক ব্যবহার করলে |
| যোগাযোগ ও সহায়তা | যোগাযোগ-ফর্মে দেওয়া নাম, ইমেইল, ফোন ও বার্তা, আর সহায়তার ইমেইল বা বার্তা | যোগাযোগ করলে |
| প্রযুক্তিগত | সংযোগ থেকে আনুমানিক দেশ (ভাষা ও মুদ্রা ঠিক করতে), সার্ভার ও সেবাদাতার সাধারণ লগে IP ঠিকানা ও সময়, আর আপনি চালু করলে নোটিফিকেশন-সাবস্ক্রিপশনের ঠিকানা | ব্যবহারের সময় |
আমরা সুনির্দিষ্ট অবস্থান (GPS), ফোনবুক, বিজ্ঞাপন-আইডি বা ফোনের হার্ডওয়্যার-আইডি সংগ্রহ করি না। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নম্বরও চাই না। বার্তায় স্বাস্থ্য, ধর্ম, আর্থিক হিসাবের মতো স্পর্শকাতর তথ্য না পাঠানোর অনুরোধ রইল।
নতুন কোনো উদ্দেশ্যে তথ্য ব্যবহার করতে চাইলে আগে এই নীতি হালনাগাদ করব, আর প্রয়োজনে আপনার সম্মতি নেব।
সেবা চালাতে নিচের সেবাদাতারা আমাদের হয়ে তথ্য প্রক্রিয়া করে। যে ফিচার ব্যবহার করছেন, শুধু তার জন্য যতটুকু দরকার ততটুকু যায়। প্রতিটি সেবাদাতা নিজস্ব শর্ত ও গোপনীয়তা নীতি মেনে চলে।
| সেবাদাতা | কাজ | কী যায় | কোথায় |
|---|---|---|---|
| Hostinger | আমাদের সার্ভার ও ডাটাবেস | অ্যাকাউন্ট ও সেবার প্রায় সব তথ্য | সিঙ্গাপুর |
| Cloudflare | ওয়েবসাইট হোস্টিং, নিরাপত্তা, ইমেইল-ফরোয়ার্ডিং, ছবি তৈরির সেবা | ওয়েবসাইটে আসা-যাওয়ার তথ্য, IP ঠিকানা, সহায়তার ইমেইল | বিশ্বজুড়ে |
| OpenRouter, এবং এর মাধ্যমে AI মডেল-নির্মাতারা (যেমন Google, OpenAI, DeepSeek, Z.ai, Alibaba/Qwen) | উত্তর ও কনটেন্ট তৈরি, ছবি বোঝা | প্রশ্ন, ছবি, প্রয়োজনীয় প্রেক্ষাপট | যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশ |
| Groq | ভয়েস বার্তাকে লেখায় রূপান্তর | ভয়েস রেকর্ডিং | যুক্তরাষ্ট্র |
| Microsoft (Edge টেক্সট-টু-স্পিচ) | উত্তরকে কণ্ঠে রূপান্তর | যে লেখা পড়ে শোনানো হবে | বিশ্বজুড়ে |
| Telegram | বটের বার্তা, আর তৈরি ভিডিও বা ফাইল পাঠানো ও রাখা | বটে পাঠানো বার্তা ও ফাইল | বিশ্বজুড়ে |
| Brevo | ইমেইল যাচাই ও পাসওয়ার্ড ফেরানোর ইমেইল | ইমেইল ঠিকানা, নাম | ইউরোপীয় ইউনিয়ন |
| Google Fonts | বাংলা ফন্ট লোড | IP ঠিকানা ও ব্রাউজারের সাধারণ তথ্য | বিশ্বজুড়ে |
| bKash, SSLCommerz | পেমেন্ট গ্রহণ ও রিফান্ড | অঙ্ক, ইনভয়েস, নাম, ইমেইল, মোবাইল | বাংলাদেশ |
| fal.ai | আমন্ত্রিত Studio-তে ছবি, ভিডিও ও শব্দ তৈরি | Studio-র অনুরোধের লেখা ও আপলোড | যুক্তরাষ্ট্র |
| Google Play | Android অ্যাপ বিতরণ | Google-এর নিজস্ব নীতিতে | বিশ্বজুড়ে |
নতুন সেবাদাতা যোগ হলে (যেমন SMS পাঠানোর সেবা) এই তালিকা হালনাগাদ করা হবে।
আমরা আপনার তথ্য বিক্রি করি না, ভাড়া দিই না, বিজ্ঞাপনের জন্য দিই না। এখন HONEDGER-এ তৃতীয় পক্ষের কোনো বিজ্ঞাপন নেই।
HONEDGER-এ প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা পড়ে। বাংলাদেশের ব্যক্তিগত-উপাত্ত সুরক্ষা আইনে ১৮ বছরের কম বয়সী সবাই শিশু, তাই:
আমাদের ডাটাবেস সিঙ্গাপুরে অবস্থিত সার্ভারে। ধারা ৬-এর সেবাদাতারা অন্য দেশেও তথ্য প্রক্রিয়া করে। সেবা ব্যবহার করে আপনি এই আন্তঃসীমান্ত প্রক্রিয়াকরণে সম্মতি দিচ্ছেন। প্রযোজ্য আইন বা কর্তৃপক্ষের নির্দেশে বাংলাদেশে কপি রাখা বা অন্য ব্যবস্থা বাধ্যতামূলক হলে আমরা তা মেনে চলব।
| তথ্য | কতদিন |
|---|---|
| অ্যাকাউন্ট, প্রোফাইল, শেখার তথ্য, চ্যাটের ইতিহাস, তৈরি ফাইল | অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত। মোছার অনুরোধ এলে ৩০ দিনের মধ্যে মোছা হয় |
| অনুমোদন-না-পাওয়া অপ্রাপ্তবয়স্কের আবেদন | সর্বোচ্চ ৭ দিন |
| সংবাদ ডেস্কের ফল | ৭ দিন। আপনার পাঠানো মূল লেখা বা অডিও রাখাই হয় না |
| লেখা-যাচাইয়ের ফল (ফিচার চালু হলে) | ৩০ দিন। মূল লেখা রাখা হয় না |
| পেমেন্ট ও লেনদেনের রেকর্ড | লেনদেনের তারিখ থেকে অন্তত ৬ বছর (ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ও হিসাব-কর আইনের প্রয়োজনে) |
| মোছার অনুরোধ ও সম্মতির রেকর্ড | প্রমাণ হিসেবে, শুধু তারিখ ও অবস্থা |
| সার্ভারের লগ ও ব্যাকআপ | সীমিত সময়। ব্যাকআপে থাকা কপি স্বাভাবিক ব্যাকআপ-চক্রে মুছে যায় |
আপনার ব্রাউজার বা ফোনে (local storage) রাখা জিনিস, যেমন লগইন, পছন্দ আর অফলাইন খসড়া, লগআউট করলে বা ব্রাউজারের ডেটা মুছলে মুছে যায়। Telegram-এ বটের সঙ্গে আপনার কথোপকথন Telegram-এর কাছে থাকে, তা আপনি Telegram থেকেই মুছতে পারেন।
কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ বলা যায় না। তাই আমরা শুরু থেকেই যতটা কম সম্ভব তথ্য নিই।
আমরা বিজ্ঞাপন বা অনুসরণের (tracking) কুকি ব্যবহার করি না। অ্যাপ আপনার ব্রাউজারের local storage-এ লগইন-সেশন, ভাষা ও পছন্দ, আর অফলাইন খসড়া রাখে, যাতে প্রতিবার নতুন করে লগইন করতে না হয়। Cloudflare নিরাপত্তার জন্য অত্যাবশ্যক কুকি বসাতে পারে, আর কুকি-বিহীন ট্রাফিক-পরিসংখ্যান রাখতে পারে।
support@honedger.com-এ নিবন্ধিত ইমেইল থেকে লিখুন, বা @honedger_bot-এ জানান। অনুরোধটি সত্যিই আপনার কিনা যাচাইয়ের জন্য একটা প্রশ্ন করতে পারি। আমরা ৩০ দিনের মধ্যে অনুরোধ পূরণ করি, আর পূরণ করতে না পারলে লিখিত কারণ জানাই। এর জন্য কোনো টাকা লাগে না।
আপনার তথ্য ঝুঁকিতে পড়ার মতো কোনো নিরাপত্তা-ঘটনা জানতে পারলে আমরা দ্রুত তা থামানোর ব্যবস্থা নেব, আইন অনুযায়ী কর্তৃপক্ষকে জানাব, আর ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের ইমেইল, বট বা অ্যাপে জানাব কী হয়েছে এবং কী করা উচিত।
বদল হলে এই পাতায় নতুন তারিখ ও সংস্করণ দেওয়া হবে। বড় পরিবর্তন কার্যকর হওয়ার অন্তত ৭ দিন আগে এই পাতায় প্রকাশ করা হবে, আর সম্ভব হলে অ্যাপ, ইমেইল বা বটেও জানানো হবে।
ইমেইল: support@honedger.com · ফোন: ০১৭১৭-৬৭৭৪০৩ · Telegram: @honedger_bot
ডাক-ঠিকানা: HONEDGER, মরারপাড়া, বাগদুয়ার, পীরগঞ্জ, রংপুর ৫৪৭০।
আমরা ৭২ ঘণ্টার মধ্যে সাড়া দেওয়ার চেষ্টা করি। সমাধানে সন্তুষ্ট না হলে ব্যক্তিগত-উপাত্ত সুরক্ষা আইনে গঠিত কর্তৃপক্ষ (কার্যকর হলে), অথবা ভোক্তা-অধিকারের বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে পারেন।
বাংলা ও ইংরেজি সংস্করণে অমিল হলে বাংলা সংস্করণ প্রাধান্য পাবে। সংশ্লিষ্ট পাতা: শর্তাবলি · রিফান্ড নীতি · অ্যাকাউন্ট ও ডেটা মোছা
In short
HONEDGER is a sole proprietorship of Md Ahsan Habib, holding a trade licence issued by 4 No. Kumedpur Union Parishad, Pirganj, Rangpur, licence number 10. Address: Morarpara, Bagduar, Pirganj, Rangpur 5470, Bangladesh.
"We" means HONEDGER, the controller (data fiduciary) of your personal data. The proprietor is personally responsible for data protection and complaints. Contact: support@honedger.com · +880 1717-677403.
This policy covers honedger.com and the web app (honedger.com/app), the HONEDGER Android app on Google Play (which runs the same web app), and our Telegram bots (@honedger_bot, @honedger_studio_bot). Other sites or apps we link to have their own policies.
| Category | What | When |
|---|---|---|
| Account | Name, email, mobile number, password (stored only as a bcrypt hash, never in plain text), your role (student, teacher, institution, guardian), country, language, record of accepting the Terms, login sessions | Sign-up and login |
| Student profile | Class, group, study track (academic, admission, job), date of birth (for the age check), and, if you add them, board, medium, exam dates and weak subjects | Sign-up and profile |
| Guardian | Guardian's name and contact (mobile, email or Telegram), consent and approval date, children's names and classes, a 4-digit PIN for the guardian area (stored salted and hashed) | Guardian sign-up or approval of a child's request |
| Teacher and institution | Designation, institution name, address, type, EIIN, institution or tutor codes, member lists | Sign-up and institution setup |
| Telegram | Telegram ID, display name and username | When you use a bot |
| Content you send | Questions and messages, photos (for example of a handwritten problem), voice messages (to convert to text), files, and images, voice or video uploaded to invite-only tools | When you send them |
| Learning data | Quiz answers and scores, progress, streaks, mistake book, chapters read, and short notes about your context so you need not repeat yourself | During use |
| Files we create for you | Notes, exam papers, lesson plans, slides, videos and the requests behind them | When you use a tool |
| Payments | Invoice number, package, amount, date, gateway, transaction ID (TrxID) and status. For online payment your name, email and mobile are passed to the gateway to open its page. Card numbers, PINs, OTPs and bank passwords never reach us. | At purchase |
| Referrals (when enabled) | Which code or link brought you, commission records; for partners, the payout method and account number (the app shows only the last 4 digits) | If you use referrals |
| Business ledger (invite-only) | Shop name, products, stock, sales, purchases, expenses, dues, and any customer or supplier names, phones and addresses you enter | If you use the ledger |
| News desk (invite-only) | The text or audio you submit is not stored in our database; only a hash (fingerprint), its length and the generated result are kept | If you use the desk |
| Contact and support | Name, email, phone and message from the contact form, and your support emails or messages | When you contact us |
| Technical | Approximate country from your connection (to pick language and currency), IP address and time in ordinary server and provider logs, and a notification subscription address if you turn notifications on | During use |
We do not collect precise location (GPS), contacts, advertising IDs or hardware device IDs, and we do not ask for national ID or birth registration numbers. Please do not send sensitive information such as health, religion or bank details in messages.
Before using data for a new purpose we will update this policy and, where needed, ask for your consent.
These providers process data on our behalf to run the service. Only what a feature needs is shared, and each provider follows its own terms and privacy policy.
| Provider | Purpose | Data | Location |
|---|---|---|---|
| Hostinger | Our server and database | Almost all account and service data | Singapore |
| Cloudflare | Website hosting, security, email forwarding, image rendering | Website traffic, IP address, support emails | Global |
| OpenRouter, and through it AI model makers (e.g. Google, OpenAI, DeepSeek, Z.ai, Alibaba/Qwen) | Generating answers and content, understanding images | Questions, images, needed context | USA, China and other countries |
| Groq | Voice-to-text | Voice recordings | USA |
| Microsoft (Edge text-to-speech) | Reading replies aloud | Text to be spoken | Global |
| Telegram | Bot messages, and delivering and storing generated videos or files | Messages and files sent through the bots | Global |
| Brevo | Verification and password-reset emails | Email address, name | European Union |
| Google Fonts | Loading Bengali fonts | IP address and basic browser data | Global |
| bKash, SSLCommerz | Taking payments and refunds | Amount, invoice, name, email, mobile | Bangladesh |
| fal.ai | Image, video and sound generation in the invite-only Studio | Studio request text and uploads | USA |
| Google Play | Distributing the Android app | Under Google's own policy | Global |
We will update this list when a new provider is added (for example an SMS service).
We do not sell, rent or share your data for advertising. HONEDGER currently shows no third-party advertising.
Students from class 1 to 12 use HONEDGER. Under Bangladesh's personal data protection law everyone under 18 is a child, so:
Our database is on a server in Singapore, and the providers in section 6 process data in other countries too. By using the service you consent to this cross-border processing. If applicable law or an authority requires a copy in Bangladesh or other measures, we will comply.
| Data | Period |
|---|---|
| Account, profile, learning data, chat history, generated files | While the account is active; deleted within 30 days of a deletion request |
| Unapproved minor's request | At most 7 days |
| News desk results | 7 days; your original text or audio is never stored |
| Writing-check results (when the feature is on) | 30 days; the original text is not stored |
| Payment and transaction records | At least 6 years from the transaction date (Digital Commerce Operation Guidelines and accounting and tax law) |
| Deletion-request and consent records | Kept as proof, date and status only |
| Server logs and backups | A limited period; copies in backups expire in the normal backup cycle |
Items kept in your browser or phone (local storage), such as login, preferences and offline drafts, are removed when you log out or clear browser data. Your conversation with a bot stays with Telegram, and you can delete it in Telegram.
No system is perfectly secure, so we collect as little as possible in the first place.
We use no advertising or tracking cookies. The app stores your login session, language and preferences, and offline drafts in your browser's local storage so you do not have to log in every time. Cloudflare may set strictly necessary security cookies and keep cookie-less traffic statistics.
Write from your registered email to support@honedger.com or message @honedger_bot. We may ask one question to confirm the request is yours. We fulfil requests within 30 days, or explain in writing why we cannot. There is no charge.
If we learn of a security incident that puts your data at risk, we will act quickly to contain it, notify the authority as the law requires, and tell affected users by email, bot or app what happened and what they should do.
Changes are shown on this page with a new date and version. Material changes are published here at least 7 days before they take effect, and where possible announced in the app, by email or in the bot.
Email: support@honedger.com · Phone: +880 1717-677403 · Telegram: @honedger_bot
Post: HONEDGER, Morarpara, Bagduar, Pirganj, Rangpur 5470, Bangladesh.
We aim to reply within 72 hours. If you are not satisfied, you may complain to the authority established under the personal data protection law (once operational), or, for consumer matters, to the Directorate of National Consumer Rights Protection.
If the Bengali and English versions differ, the Bengali version prevails.
© HONEDGER · honedger.com · শর্তাবলি · Terms · রিফান্ড নীতি · Refund · ডেটা মোছা · Delete data